২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান না হলে ২০২৯ সালের আগে জাতীয় নির্বাচনের প্রশ্নই উঠত না। জুলাইয়ের ছাত্র-জনতার আত্মত্যাগের ফলেই আজকের রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।
অথচ আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই!
তাহলে আমাদের প্রশ্ন যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক বাস্তবতার সৃষ্টি, সেই জুলাই সনদের আইনি ভিত্তি অস্বীকার করা হলে বর্তমান বিএনপি সরকারের বৈধতার ভিত্তি নিয়েও প্রশ্ন উঠবে না কেন?
মনে রাখবেন, জুলাইয়ের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ রাজনৈতিকভাবে পার পাবে না। ইতিহাস সাক্ষী, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণতি কখনো শুভ হয় না।
জুলাই কোনো ব্যক্তি বা দলের একক সম্পত্তি নয়। জুলাই এ দেশের ছাত্র-জনতার আত্মত্যাগ, অধিকার ও মুক্তির সংগ্রামের প্রতীক।
আমরা জুলাইয়ের চেতনা, অর্জন ও শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় শেষ পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব, ইনশাআল্লাহ।
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা চলবে না!
জুলাই আমাদের অহংকার, জুলাই আমাদের অঙ্গীকার।
মোল্লা বরকত উল্লাহ
সাবেক যুগ্ম সদস্য সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা

